1. admin@dainikaloronbangla.com : admin :
  2. log.in.ramisa@gmail.com : News Operator :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

  • শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৪৩

নিজস্ব প্রতিবেদক 

মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম বিজয়ী হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। যা বাংলাদেশি টাকায় সাড়ে তিন কোটি বেশি। একই সঙ্গে ভারতীয় চার প্রবাসীও লটারিতে সম পরিমাণের অর্থ পেয়েছেন। বৃহস্পতিবার আমিরাতের ইংরেজি এক দৈনিক নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেটের ২৮৮তম সিরিজে বাংলাদেশ ও ভারতের পাঁচজন প্রবাসী বিপুল অঙ্কের অর্থ বিজয়ী হয়েছেন। পুরস্কার হিসেবে প্রত্যেকে ১ মিলিয়ন করে মোট ৫ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতে নিয়েছেন।

লটারিজয়ীদের এই তালিকায় যেমন রয়েছেন দীর্ঘদিনের আশাবাদী অংশগ্রহণকারী, যারা বছরের পর বছর ধরে প্রতি মাসে টিকেট কিনেছেন। ঠিক তেমনই আছেন এমন এক ভাগ্যবান, যিনি প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন।

বিজয়ীরা জানিয়েছেন, এই পুরস্কারের অর্থ তাদের জীবনের বড় বড় স্বপ্ন পূরণে সাহায্য করবে। লটারিতে পাওয়া এই অর্থ দিয়ে দেশে থাকা পরিবারকে আর্থিক সহায়তা, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা জানিয়েছেন তারা।

• রাতারাতি কোটিপতি বাংলাদেশি আতিক
আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম বিজয়ী হয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আতিক হাসান। তার টিকেট নম্বর ৩৫৯৬৮৫। বিগ টিকেট লটারির ড্রতে তিনি এক মিলিয়ন দিরহাম বিজয়ী হয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

• প্রথমবারেই বিগ টিকেট জয়
ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ও আমিরাত প্রবাসী উপেন্দ্রন সিজু প্রায় এক দশক ধরে চেষ্টা করার পর অবশেষে এই ১০ লাখ দিরহামের পুরস্কার জিতেছেন। ৪০ বছর বয়সী সিজু পেশায় একজন অপারেশনস ইন-চার্জ। তিনি গত ২০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন। বন্ধুদের পরামর্শ ও ওয়েবসাইটের মাধ্যমে প্রথম তিনি বিগ টিকেটের খোঁজ পান।

গত ৯ বছর ধরে ২০ জনের একটি দল নিয়ে তিনি প্রতি মাসে এই লটারিতে অংশ নিচ্ছেন।

পুরস্কার জেতার মুহূর্ত স্মরণ করে সিজু বলেন, ‘‌‘লটারি জয়ের ফোন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও ভীষণ আশ্চর্যে হয়ে গিয়েছিলাম।’’ বিগ টিকেটে এটিই তার জীবনের প্রথম জয়।

সিজুর পরিবার বর্তমানে ভারতে রয়েছে। পুরস্কারের নিজের অংশ দিয়ে তিনি ব্যক্তিগত ঋণ শোধ করার পরিকল্পনা করেছেন। এই জয় বিগ টিকেটের ওপর তার বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং তিনি ইতোমধ্যে পরবর্তী ড্রয়ের জন্যও টিকেট কিনে ফেলেছেন। অন্যদের উদ্দেশ্যে সিজু বলেন, ‘‘চেষ্টা চালিয়ে যান। এখন জেতেননি মানে এই নয় যে আপনি কখনোই জিতবেন না।’’

• ২৭ জনের দল
আরেক বিজয়ী শিবপ্রসাদ রবীন্দন দীর্ঘ ২৯ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন এবং গত ১২ বছর ধরে বিগ টিকেটে অংশ নিচ্ছেন। কেরালার বাসিন্দা ৫০ বছর বয়সী এই তেল ও গ্যাস কোম্পানির সুপারভাইজার ২৭ জনের একটি বড় দল নিয়ে প্রতি মাসে লটারির টিকেট কিনতেন।

দীর্ঘদিন অপেক্ষার পর রবীন্দন তার প্রথম জয়ের দেখা পেয়েছেন।

উচ্ছ্বসিত রবীন্দন বলেন, ‘‘আমি খুব খুশি। পুরস্কারের টাকা আমাদের দলের সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। আমার ভাগে যে অর্থ আসবে, তা দিয়ে আমি দেশের পরিবারকে সাহায্য করব। বিশেষ করে আমার মেয়েকে, যে বর্তমানে কেরালায় পড়াশোনা করছে।’’ তিনিও বিগ টিকেটে অংশ নেওয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এবং অন্যদেরও প্রতি মাসে ভাগ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved 2026 dainikaloronbangla
Theme Customized By BreakingNews