1. admin@dainikaloronbangla.com : admin :
  2. contact@dainikaloronbangla.com : amit :
  3. anabiyainaya8@gmail.com : anabiyainaya8@gmail.com :
  4. arpadas@gmail.com : arpadas :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ইরানের আরেক শহরে ফের যুক্তরাষ্ট্রের হামলা

  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৯

আলোড়ন ডেস্ক

যুক্তরাষ্ট্র গতকাল রাত থেকে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইরানে। এরই মধ্যে আজ মঙ্গলবার নতুন করে আবার হামলা হয়েছে। প্রথমে মার্কিন বাহিনী টার্গেট করে বন্দর আব্বাসকে। এর কিছুক্ষণ পর বুশেহরে মিসাইল ছুড়েছে তারা।

বুশেহরে রয়েছে ইরানের পারমাণবিক অবকাঠামো। ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বুশেহরে চারটি জায়গায় হামলা হয়েছে। অপরদিকে, বন্দর আব্বাসে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সই করলেও এটি ভেস্তে গেছে। তাদের মধ্যে চুক্তি হয়েছিল, আগামী ৬০ দিন একে-অপরের ওপর সব ধরনের হামলা বন্ধ রাখবে। কিন্তু টানা তিনদিন ধরে এখন হামলা ও পাল্টা হামলা হচ্ছে।

এদিকে, গতকাল রাতের হামলায় ইরানের হরমুজগান প্রদেশে তিনজন নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ওই পরিবারের প্রধান রাঙ্গের হাসানজাদেহ বলেছেন, হামলার সময় তিনি বাইরে কাজে ছিলেন। কিন্তু তার দুই ছেলে ও এক পুত্রবধূ ঘরে ছিলেন। মার্কিনিদের হামলায় তারা তিনজন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম বাড়ল ৯ শতাংশ

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন উত্তেজনা শুরু হওয়ার প্রভাব সরাসরি পড়েছে জ্বালানি তেলের বাজারে। ইতোমধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৯ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ২৯ ডলার, যা আগের দিন রবিবারের তুলনায় ৯ দশমিক ৫৯ শতাংশ বেশি। আর অপরিশোধিত জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৬ দশমিক ৭৩ ডলার; শতকরা হিসেবে এই দামবৃদ্ধির হার ৯ দশমিক ৪২ শতাংশ।

বর্ধিত দামে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৩ দশমিক ৩০ ডলারে, আর ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭৮ দশমিক ১৪ ডলারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর দিন হরমুজ প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজ লক্ষ্য করে অবরোধ জারি করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। এরপর ৭ এপ্রিল ইরানের বন্দরগুলো লক্ষ্য করে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved 2026 dainikaloronbangla
Theme Customized By BreakingNews