1. admin@dainikaloronbangla.com : admin :
  2. contact@dainikaloronbangla.com : amit :
  3. anabiyainaya8@gmail.com : anabiyainaya8@gmail.com :
  4. arpadas@gmail.com : arpadas :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

টেকনাফে মদ-বিয়ারসহ প্রাইভেট কার আরোহী আটক

  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৪

টেকনাফ সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক আসামি মো. রেদওয়ান সাদেক (১৭), টেকনাফ থানার পুরান পল্লান পাড়া গ্রামের মো. ইয়াছিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি প্রাইভেট কার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। তল্লাশিকালে গাড়ির দ্বিতীয় আসনে থাকা যাত্রী রেদওয়ান সাদেকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৭ বোতল বিদেশি মদ এবং ৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছে যে, সে এই মদ ও বিয়ার কক্সবাজার থেকে সংগ্রহ করে টেকনাফে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved 2026 dainikaloronbangla
Theme Customized By BreakingNews