1. admin@dainikaloronbangla.com : admin :
  2. contact@dainikaloronbangla.com : amit :
  3. anabiyainaya8@gmail.com : anabiyainaya8@gmail.com :
  4. arpadas@gmail.com : arpadas :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ফাইনালের আগে সেই ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৬

ক্রীড়া ডেস্ক

প্রথমে ভাবা হয়েছিল, এটি হয়তো এআই দিয়ে তৈরি কোনো ছবি। কিন্তু সময়ের পরিক্রমায় সেটিই হয়ে উঠেছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ফ্রেম। বিশ্বকাপ ফাইনালের আগে সেই ভাইরাল ছবি নিয়ে এবার মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে স্থানীয় সংবাদপত্র স্পোর্ট ও ইউনিসেফের উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল ছবিটি। সেখানে দেখা যায়, তরুণ মেসি শিশু লামিন ইয়ামালকে গোসল করাতে সাহায্য করছেন। প্রায় ১৮ বছর পর সেই দুই ফুটবলারই এখন বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার হয়ে মুখোমুখি হতে যাচ্ছেন।

শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে মেসি বলেন, ‘ওই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। ও তখন একটা ছোট দুগ্ধপোষ্য শিশু ছিল। তখন আমি ওর সঙ্গে ছবিটা তুলেছিলাম… আর আজ আমরা বিশ্বমঞ্চের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছি! কী অদ্ভুত এক নিয়তি!’

ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, ‘আসলেই বিষয়টি পুরো “ক্রেজি” (পাগলাটে)। ও (ইয়ামাল) এক অসাধারণ খেলোয়াড়। এত কম বয়সেই সে অলরেডি স্পেনের হয়ে ইউরো জিতেছে। আমি সবসময়ই তার মঙ্গল কামনা করি। ওর বয়স মাত্র ১৯ বছর, পুরো ভবিষ্যৎ ওর সামনে পড়ে রয়েছে।’

১৯ বছর বয়সী স্প্যানিশ তারকাকে ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও দেখছেন মেসি। তিনি বলেন, ‘তার পুরো ক্যারিয়ার এখনও সামনে পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই। কিন্তু এবার সে যেন চ্যাম্পিয়ন হতে না পারে, সেটাই চাই। সে জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।’

এদিকে ভাইরাল সেই ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনোও। তিনি বলেন, ‘প্রথমবার ছবিটি দেখে আমার মনে হয়েছিল, এটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। পরে বুঝলাম, এটি বাস্তব। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং ভবিষ্যতের সম্ভাব্য আরেক সেরার এমন একটি ছবি সত্যিই অবিশ্বাস্য। আশা করি, এই দুই তারকাকে ঘিরে আমরা একটি দারুণ ও স্মরণীয় ফাইনাল উপভোগ করতে পারব।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved 2026 dainikaloronbangla
Theme Customized By BreakingNews