1. admin@dainikaloronbangla.com : admin :
  2. contact@dainikaloronbangla.com : amit :
  3. anabiyainaya8@gmail.com : anabiyainaya8@gmail.com :
  4. arpadas@gmail.com : arpadas :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৪

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজার সদর উপজেলার জুমছড়ি এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাটে যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৫৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে এই অভিযান চালানো হয়।

বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, জুমছড়ি সংলগ্ন এলাকায় একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান শুরু করে। আভিযানিক দলটি ওই এলাকার একটি সন্দেহভাজন তালাবদ্ধ ফ্ল্যাট চিহ্নিত করে ভেতরে তল্লাশি চালায়। তল্লাশিকালে কক্ষের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার চালানের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার ও পাচার রোধে কোস্ট গার্ডের এই কঠোর ও সমন্বিত অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved 2026 dainikaloronbangla
Theme Customized By BreakingNews