1. admin@dainikaloronbangla.com : admin :
  2. contact@dainikaloronbangla.com : amit :
  3. anabiyainaya8@gmail.com : anabiyainaya8@gmail.com :
  4. arpadas@gmail.com : arpadas :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, সীতাকুণ্ডে অজ্ঞাতনামা যুবক নিহত

  • সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৪

নিজস্ব সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি বাস উল্টে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।

এ ছাড়া নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved 2026 dainikaloronbangla
Theme Customized By BreakingNews