1. admin@dainikaloronbangla.com : admin :
  2. contact@dainikaloronbangla.com : amit :
  3. anabiyainaya8@gmail.com : anabiyainaya8@gmail.com :
  4. arpadas@gmail.com : arpadas :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ঢলের পানিতে নিখোঁজ, ২১ ঘণ্টা পর কিশোরের ভাসমান লাশ উদ্ধার

  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫০

চকরিয়া সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ভেসে নিখোঁজের ২১ ঘণ্টা পর কিশোর সজিব জলদাশের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী জলদাসপাড়ার অদূরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত সজিব একই ইউনিয়নের তুফান জলদাশের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় চকরিয়ার কৈয়ারবিল খোজাখালী জলদাসপাড়ার একটি ছড়াখালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সজিবসহ তার দুই বন্ধু। হঠাৎ বন্যার পানির প্রবল স্রোতে তারা তিনজনই তলিয়ে যায়।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দিদারুল হক বলেন, কিশোরের নিখোঁজের খবরে ফায়ার সার্ভিসের বিশেষ দল উদ্ধার কাজ শুরু করে। আজ রবিবার বিকেলে ঘটনাস্থল থেকে কিছু দূরে কিশোরের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved 2026 dainikaloronbangla
Theme Customized By BreakingNews