1. admin@dainikaloronbangla.com : admin :
  2. log.in.ramisa@gmail.com : News Operator :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষাও স্থগিত

  • শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৯

নিজস্ব প্রতিবেদন

চট্টগ্রামের আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আজ শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। একইসাথে মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের (আজ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড–২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো। বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এর আগে ভারী বৃষ্টপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় গত ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। ওইদিন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।

ফলে এ নিয়ে চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসির দুটি পরীক্ষা স্থগিত করা হলো। চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কঙবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved 2026 dainikaloronbangla
Theme Customized By BreakingNews